June 1, 2026, 1:02 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

Reporter Name

মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

প্রথম বাংলা- রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ এক বিএনপি নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইসমাইল হোসেন বাবু বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগী সাইফুল ইসলাম ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, গতকাল বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান এবং মো. রিপন।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।



Our Like Page
Developed by: BD IT HOST