November 22, 2026, 1:19 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি

Reporter Name

প্রথম বাংলা : ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় জানানো হয়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। এর আগে, জুলাই মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কার গ্রহণকালে ওসি হুমায়ুন কবীর বলেন, এই সম্মান আমার নয়, ভালুকা থানার পুরো পুলিশ সদস্যদের জন্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST