May 31, 2026, 7:52 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় জুলাই/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় জুলাই/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।
২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৩। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৪। শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র)/ ঝুটন চন্দ্র সরকার, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ।
৫। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।
৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক জোন, ময়মনসিংহ।

কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় ফোর্সের কথা মনযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে বেলা ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহো দয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা,গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকা তর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST