June 13, 2026, 4:06 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে “2nd National Medi Carnival, Cultural, Art and Photography Fest-2025” অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : : আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে “2nd National Medi Carnival, Cultural, Art and Photography Fest-2025” শুক্রবার(২২/৮/২০২৫ ) ঢাকা সেনানিবাসস্থল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রায় ৩৫টির অধিক স্বনামধন্য মেডিকেল কলেজের চার শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডাঃ মেহজাবীন হক, ডাঃ লিয়াকত হোসেন, প্রফেসর ডাঃ লুৎফুল আজিজ, প্রফেসর ডাঃ ফারহানা দেওয়ান, মেজর জেনারেল (অবঃ) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) দীপক কুমার পাল

চৌধুরী প্রমুখ ৷ এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে ছিল ডক্টরস’ ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেক্টিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ছিল আর্ট এক্সিবিশন।

এছাড়াও এএফএমসি ল্যাংগুয়েজ এন্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারকমন্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আর্টিস্ট। সর্বশেষে দর্শকদের জন্য এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার,বিএসপি, এফসিপি এস এর সার্বিক সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীগণের ঐকান্তিক পরিশ্রমে তারুন্যের জয়ধ্বনি-২০২৫-কে প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST