August 28, 2026, 2:35 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সমন্বিত প্রচেষ্টায় ময়মনসিংহ অঞ্চলে স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন আনা সম্ভব- স্থানীয় সরকার বিভাগ সচিব

Reporter Name

প্রথম বাংলা:স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন,সমন্বিত প্রচেষ্টায় ময়মনসিংহ-সহ সারা দেশে র মানুষের স্বাস্থ্যসেবায় একটি মৌলিক পরিবর্তন আনা সম্ভব। সে সুযোগ আমাদের রয়েছে। ময়মনসিংহ বিভাগে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রতিটি কাজে স্থানীয় সরকার সংশ্লিষ্ট যেকোনো সহায় তা থাকবে শুধু তাই নয়, দেশের প্রতিটি বিভাগের জন্যও সেই সহায়তা বজায় থাকবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ (শনিবার) সকালে আয়োজিত”প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক” সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। এটা রাষ্ট্রের পক্ষ থেকেই দেওয়া উচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা দিয়ে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে উপজেলা জেলা পর্যায়ে যতটুকু প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন সেটা সরকার নিরলসভাবে দিয়ে যাচ্ছে। স্থানীয় সরকারের যতটুকু লিংক রয়েছে ততটুকু প্রোভাইড করছে। স্থানীয় সরকারের টাকা স্বাস্থ্য খাতে খরচ করার জন্য বরাদ্দ থাকলে সেটা অবশ্যই করে।

তিনি আরো বলেন,স্বাস্থ্য বিভাগ,জেলা পরিষদ,সিটি কর্পোরেশ ন,জেলা ও উপজেলা প্রশাসন,স্থানীয় সরকার,বিদেশি সংস্থার সহায়তায় সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ময়মনসিংহেও প্রান্তিক পর্যা য়ের স্বাস্থ্যকর্মীদের জন্য ভিন্ন আঙ্গিকে ট্রেনিং সেন্টার গড়ে তোলা যায়। সেখানে তারা ফান্ডামেন্টাল কোর্স ও রিফ্রেশার ট্রেনিং করতে পারবে। কমিউনিটি ক্লিনিক এর সাথে মূল সড়কের সংযোগ স্থাপনে গ্রামীণ সড়ক অবকাঠামোতে স্থানীয় সরকারের সহযোগিতা সর্বাত্মক থাকবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমি নারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনি ক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতা রুজ্জামান।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগী য় কমিশনার তাহমিনা আক্তার, পরিচালক (স্বাস্থ্য) ডা: প্রদীপ কুমার সাহা-সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ,পরিবারপরি কল্পনা বিভাগের কর্মকর্তাগণ,জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা গণ,ময়মনসিংহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, কমিউ নিটি হেলথ কেয়ার প্রোভাইডারবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ গণমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে জানানো হয়, ময়মনসিংহ জেলায় প্রস্তাবিত ৫৮০টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৫৪২টির কার্যক্রম চলমান। এতে ৫২৮ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত। ১৭টি শুন্য পদ রয়েছে। কমিউনিটি ক্লিনিক হতে সাধারণ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা,গর্ভবতী নারীদের সেবা,প্রসূতি পরবর্তী সেবা,শিশুদেরটিকা দান,রক্তচাপ মাপা,ডায়াবেটিস রোগীদের আরবিএস টেস্ট, রো গীর তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা,জরুরী স্বাস্থ্যসেবা প্রদান ,ঔষধ সরবরাহ,রোগীদের রেফার করা প্রভৃতি স্বাস্থ্যসেবা দেও য়া হয়। সেবা গ্রহীতাগণ কমিউনিটি ক্লিনিক হতে বর্তমানে ২২ প্রকারের ঔষধ সেবা গ্রহণ করে থাকেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন।কমিউনিটি ক্লিনিক একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবায় কাজ করছে এই অভিব্যক্তি তারা প্রকাশ করেন।বিদ্যুৎ,পানি,সংযোগ রাস্তা ইত্যাদির সুবিধা যাতেক্লিনিক গুলোতে প্রোভাইড করা যায় সেমিনারে সে প্রত্যাশা ব্যক্ত করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ।



Our Like Page
Developed by: BD IT HOST