প্রথম বাংলা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় হেভি লাগেজ-৩ নং গেইটে দায়িত্বরত আনসার সদস্য আইডি নং-৮০৪০৫ মোঃ মনির হোসেন তার নিয়মিত কাজের অংশ হিসেবে বিদেশগামী এক যাত্রীর শরীর তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে যাত্রী মোঃ রাজীব খলিফার কাছ থেকে মোট ১,৫০ ০ (এক হাজার পাঁচশত) পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয় পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য আইডি নং-৫০৮৪৭ পিসি মোঃ নিজাম উদ্দিন এবং আইডি নং-১০৮৬২ পিসি মোঃ জামিরুল ইসলাম এভসেক সদস্যদের উপস্থিতিতে আটককৃত যাত্রীকে উদ্ধারকৃত ইয়াবাসহ পুলিশের নিকট হস্তান্তর করেন।
জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, নাশকতা,
চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এ ধরণের তৎপরতা বাহিনীর কার্যকর উপস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাদের অক্লান্ত প্রচেষ্টার দৃষ্টান্ত।