August 28, 2026, 2:35 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৩৭ কোটি টাকা আত্মসাৎ”ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

Reporter Name

প্রথম বাংলা : প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশের এক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩১ আগস্ট) যশোরের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চারটি মামলার সবগুলোতেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমি টেডের যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ খান মো. হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার বাকি আসামিরা হলেন, চার আমদানিকারক- মোছা. ফাতেমা বেগম (মেসার্স আয়শা ট্রেডিং), নাজমা খাতুন (মেসার্স তাহমিদ ট্রেডিং),মো.জাহাঙ্গীর আলম (মেসার্স এস এম কর্পো রেশন) এবং মো. শাহীন রেজা (মেসার্স এস রেজা এন্টারপ্রাইজ

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা এলসির বিপরীতে কো নো ধরনের মার্জিন জমা না দিয়েই কয়লা আমদানি ও খালাস করে ব্যাংকের অর্থ পরিশোধ না করে আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধিদণ্ড বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায়,ফাতেমা বেগম,নাজমা খাতুন,জাহাঙ্গীর আলম, শাহীন রেজা এবং ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।তারা ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালে র এপ্রিলের মধ্যে জাল কাগজপত্র তৈরি করে প্রায় ৬২ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করেন।

দ্বিতীয় মামলায়,তাহমিদ ট্রেডিংয়ের মালিক নাজমা খাতুন এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ৩১ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তারা ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কয়লা আমদানির নামে এই অর্থ আত্মসাৎ করেন।

তৃতীয় মামলায়,এস এম কর্পোরেশনের মালিক জাহাঙ্গীর আলম এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ৩২ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তারা ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কয়লা আমদানির নামে আত্মসাৎ করেন।

এছাড়া চতুর্থ মামলায়, এস রেজা এন্টারপ্রাইজের মালিক শাহীন রেজা এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ১০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST