June 26, 2026, 4:54 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ : ডাঃ জাহিদ

Reporter Name

প্রথম বাংলা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,গত ৫ আগস্ট স্বেরাচার পলায়ন কর তে বাধ্য হয়েছে। কিন্তু এখনও কিছু কিছু দল কর্তৃত্ববাদীর ভয় দেখায় নিজেদের নিরঙ্কুশ ভাবেন কিন্তু মনে রাখবেন- নিরুঙ্কুশ একমাত্র আল্লাহ রাব্বুল আলআমিন।আর এই দেশের নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে কাজেই কোনও অবস্থাতেই জনগণের বিপক্ষে যাবার চেষ্টা করবেন না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর টাউন প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজি ত এই আলোচনা সভায় আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগের পূর্বেই নির্বাচনের যে ঘোষণা এসেছে সেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা, যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ সময় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম,

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে যুবদল, মৎস্য জীবীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST