November 22, 2026, 3:54 pm
শিরোনামঃ
মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদক চালান দেখে ফেলায় কিশোর হত্যা, মামলার ৩ আসামী গ্রেফতার

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ–

গত ২৪ আগস্ট বুধবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে আমেনা মার্কেটের হিরাঝিল রেস্তোরাঁর পাশ থেকে তুহিন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।

উল্লেখ্য, এর আগে মাদক বিক্রি করতে দেখে ফেলায় তুহিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক (ফেন্সিডিল) ব্যবসায়ী আল আমিন ও রনি গংদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তাফা মিয়া ও তার মাদক ব্যবসায়ী ছেলে আল আমিন ও রনি পালিয়ে যায়।

হত্যাকান্ডের সাথে জড়িত চাঁদপুরের রগুনাথপুর ভাঙাপুর এলাকা থেকে ওই এলাকার মোহাম্মদ মোস্তফা, তার ছেলে রনি (২০) ও আল আমিন (২৫) কে গতরাত ৩:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল।

এ বিষয়ে ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা।



Our Like Page
Developed by: BD IT HOST