June 27, 2026, 5:55 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জনপ্রশাসন কমিটি থেকে বাদ পড়লেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

Reporter Name

প্রথম বাংলা : জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দিয়েছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি করে সরকার।

ওই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য এবং ওই সময়কার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়। কমিটিতে মন্ত্রিপরিষদের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এরপর গত ২৬ আগস্ট এই কমিটি পুনর্গঠন করে সৈয়দা রিজওয়ানা হাসানকে কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়। উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করায় নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে কমিটিতে সদস্য করা হয়। এ দিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও নতুন করে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে অবসরপ্রাপ্ত সচিব শামসুল আলম শনিবার (২০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ তোলেন। গত মার্চে পিআরএলে যাওয়া এই কর্মকর্তার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নগদ টাকায় সচিব হওয়া যায়, যার প্রমাণ তিনি জানেন।

শামসুল আলম ফেসবুকে অভিযোগ তোলার পরদিন মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যপদে বদলি করা হয়। এরপর জনপ্রশাসনবিষয়ক কমিটি পুনর্গঠন করল সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST