June 6, 2026, 9:15 pm
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাষ্ট্রীয় পরিকল্পনায় আওয়ামীলীগ নেতা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”
—-

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু নতুন করে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। তাঁর মৃত্যুকে নিছক প্রাকৃতিক বলা যাবে না। বরং এ মৃত্যু প্রতিহিংসাপরায়ণ অবৈধ সরকারের চরম অবহেলা ও নিষ্ঠুরতার করুণ পরিণতি।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লেও তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। বরং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে চরম অব্যবস্থা ও অবহেলার মধ্যে ফেলে রাখা হয়েছিল। এর ফলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই প্রবীণ রাজনীতিবিদকে।

এটি নিছক অবহেলা নয় এটি রাষ্ট্রীয় হত্যারই শামিল। কারণ একজন জনপ্রিয় প্রতিনিধি ও রাজবন্দীর জীবন রক্ষা করা ছিল সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন না করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।

যারা তাঁর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সাজিয়েছিল, যারা এর ইন্ধন যুগিয়েছিল, ভবিষ্যতে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বাংলার মানুষ ইতোমধ্যেই বুঝে গেছে অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে রাজাকার বাহিনী ও তাদের দোসররা আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ধরে ধরে খুন করছে। এই চক্রান্ত দীর্ঘস্থায়ী হবে না। কারণ জনগণ জানে, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হয়।

বাংলাদেশ আজ এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, যখন রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার শুধু আদালতে নয়, জনগণের রায়ে নিশ্চিত হবে। ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া জনগণই এই অন্যায়ের শেষ দেখে ছাড়বে।



Our Like Page
Developed by: BD IT HOST