প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়ের সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ২৮ জানুয়ারি বুধবার বেলা ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
উক্ত সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ” নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ ।
পুরস্কার প্রাপ্তরা হলেন-
১। শ্রেষ্ঠ পুলিশ সুপার-মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ ।
২। শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল, জামালপুর, নভেম্বর/২০২৫।
৩। শ্রেষ্ঠ সার্কেল অফিসার- মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
৪। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ শফিকুল ইসলাম, ধোবাউড়া থানা, ময়মনসিংহ, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।
৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- মোঃ এসএম নূর মোহাম্মদ, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর ও ডিসেম্বর/২০২৫।
৬। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) / মোঃ শহিদুল ইসলাম, জামালপুর সদর থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।
৭। শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) / মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
৮। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ আশরাফুল ইসলাম শান্ত, বকশীগঞ্জ থানা, জামালপুর, নভেম্বর/২০২৫।
৯। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র)/ মোঃ সালাহ উদ্দিন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ, ডিসেম্বর/২০২৫।
অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়। উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।