স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ডের দিঘার কান্দা নামে ফেইক ফেসবুক আইডি থেকে দিঘার কান্দা এলাকার প্রবীণ বিএনপি
নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার করছে।
জানা যায় ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম মাস্টার, মপই এর সাবেক জিএস ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ১নং সদস্য মনোয়ার হোসেন বিপ্লব,
কোতোয়ালি থানা কৃষকদলের সদস্য সচিব তৈয়বুর রহমান তোতা, ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য গিয়াসউদ্দিন, মহানগর ছাত্রদলের পুর্ব
থানার আহবায়ক ও মহানগর শাখার সহ সভাপতি রিপন মিয়া, কোতোয়ালি থানার ছাত্রদলের সাবেক আহবায়ক সোলায়মান রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে।
উল্লেখিত নেতৃবৃন্দ বিএনপির যখন বিরোধী দলে ছিলেন তখন তারা মিছিল মিটিং করেছে ঝুঁকি নিয়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ রয়েছে।
এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য গিয়াসউদ্দিন বলেন যারা
ফেইক আইডি থেকে মিথ্যা অপপ্রচার করছে তারা দুস্কর্তকারী, সমাজের কীট, বিশৃঙ্খলা সৃষ্টিকারী।ফেইক আইডির ব্যাপারে ভুক্তভোগীর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।