February 27, 2026, 2:20 am
শিরোনামঃ
দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা “ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতো মনে রাখবে, যদি কথা দিয়ে কথা রাখতে নাই পারো, তাহলে কাউকে মিথ্যে আশা দেখাবে না উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার এমপি হওয়ার পড়েই পূর্বধলায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে এমপি” মাছুম মোস্তফা তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে মাঠে’: শেখ হাসিনার রাজউক কর্মকর্তার আয়কর নথি জব্দের আদেশ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতো

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এর সভাপতিত্বে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) দুপুর ১৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা হয়।

উক্ত সভায় জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

“শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ”।

শ্রেষ্ঠ পুলিশ সুপার- মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ।

অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়।

মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST