নরসিংদীর শিবপুরে সাংবাদিক স্টিকার লাগানো গাড়িসহ তিন গরুচোর আটক
Reporter Name
Update Time :
রবিবার, মার্চ ১, ২০২৬
/
96 Time View
/
Share
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ী তে চুরির ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
জানা যায়, রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের পিছনে গরুর বাছুর চুরি করে পালানোর সময় এলাকাবাসী হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন চোরকে উদ্ধার করে নিয়ে যায়।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয় টি নিশ্চিত করে বলেন,গরু চুরি করে পালানোর সময় স্থা নীয় লোকজন তিনজনকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।