সারথি ২০০০, চট্টগ্রাম এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
Reporter Name
Update Time :
সোমবার, মার্চ ২, ২০২৬
/
95 Time View
/
Share
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সামাজিক সংগঠন ‘সারথি ২০০০’। একুশের প্রথম প্রহরে ও প্রভাত ফেরী শেষে সংগঠনের চট্টগ্রাম টিমের পক্ষ থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে খালি পায়ে পদযাত্রা ও প্রভাত ফেরী করে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। এসময় তারা পরম শ্রদ্ধায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ‘সারথি ২০০০’ চট্টগ্রাম টিমের সদস্যবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের পরম প্রেরণা। সেই চেতনার ধারক হয়ে ‘সারথি ২০০০’ সবসময় মানবতার সেবায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাবে।” উল্লেখ্য, ‘সারথি ২০০০’ একটি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ সামাজিক সংগঠন যারা “মানবতার পা