March 8, 2026, 7:17 pm
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name

প্রথম বাংলা : আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে উপপরিচালক নাজনীন সুলতানা বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিবস নয়, এটি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নানা ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST