June 13, 2026, 8:10 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে সুপারশপে গুড়ে পোকা, মালিকের বিরুদ্ধে মামলা

Reporter Name

মো: নুরজামাল ফকির”শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গুড়ে পোকা, নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল খাদ্যপণ্য পাওয়ার অভিযোগে দুইটি সুপারশপের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) শরীয়তপুর সদর উপজেলার কোর্ট মোড় ও চৌরঙ্গী মোড় এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চৌরঙ্গী মোড় এলাকার “আল আকসা সুপার মার্কেট” নামক সুপারশপে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত ভেজাল গুড় পাওয়া যায়। ওই গুড়ের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করছিল এবং প্রতিষ্ঠানটি সেগুলো সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছিল বলে জানা যায়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন খাদ্য রং, ভুয়া লেবেলযুক্ত মশলা, নকল মিশ্রি, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়।
একই সময়ে “তামিম ফ্যামিলি ফুড মার্ট” নামক সুপারশপেও নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত গুড় এবং টেক্সটাইল ডাইযুক্ত রঙিন চিপস পাওয়া যায়। মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব খাদ্যপণ্য মজুদ ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় এবং এসব পণ্য বিধি মোতাবেক জব্দ করা হয়।

এছাড়াও “স্বপ্ন” সুপার শপ থেকে অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব লাভলী শীল। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুব্রত ভট্টাচার্য্য।

এ সময় সহায়তা করেন দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক লাইলী আক্তার, শরীয়তপুর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আলেয়া বেগম এবং র‍্যাব-৮ ও বাংলাদেশ পুলিশের একটি করে চৌকস টিম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST