May 1, 2026, 6:31 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স গ্রহণ করার পরও সরকারি রেস্ট হাউসকে বছরের পর বছর ধরে ব্যক্তিগত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে,শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী ক্ষমতার চরম অপব্যবহারে মাধ্যমে সরকারি রেস্ট হাউসের কক্ষ অবৈধভাবে দখল করে গত কয়েক বছর ধরে সেখানে বসবাস করছেন।

ওই কার্যালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য পাঁচটি সুসজ্জিত কোয়ার্টার বরাদ্দ থাকলেও উপ-পরিচালক সেখানে অবস্থান না করে কৌশলে কম মূল্যে বা নামমাত্র ভাড়ায় গেস্ট হাউস দখল করে থাকছেন।

দাপ্তরিক বিধিমালা অনুযায়ী গেস্ট হাউস বা ডাকবাংলোগুলো মূলত সরকারি ভ্রমণে আসা কর্মকর্তাদের সাময়িক অবস্থানের জন্য তৈরি হলেও নুরুজ্জামান চৌধুরী নির্ধারিত কোয়ার্টার খালি ফেলে রেখে এই সরকারি স্থাপনাটিকে স্থায়ী আবাসনে রূপান্তর করেছেন। 

তিনি প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মি তভাবে সেখানে অবস্থান করেন এবং একটি গুরুত্ব পূর্ণ রেস্ট রুমকে সম্পূর্ণ অবৈধভাবে ব্যক্তিগত রান্নাঘরে রূপান্তরিত করেছেন।

কক্ষের ভেতরে রান্নাঘর সাজিয়ে তরিতরকারি,ফ্রিজ, মাই ক্রোও ভেন, সিলিন্ডার বা চুলার ব্যবহারের ফলে একদিকে যেমন সরকারি মূল্যবান আসবাবপত্র ও অবকাঠামো ক্ষতি গ্রস্ত হচ্ছে অন্যদিকে পুরো স্থাপনাটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকির মুখে পড়েছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন এবং দণ্ডনীয় অসদাচরণ। 

সরকারিবিধিতে রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা দের জন্য ৫০ টাকা, অন্যান্য সরকারি দপ্তরের জন্য ১০০ টাকা এবং বেসরকারি কর্মকর্তাদের জন্য ২০০ টাকা প্রতিদিন ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ ১৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে,সংশ্লিষ্ট রেস্ট হাউসের মুভমেন্ট রে জিস্টার বা লগবুক পর্যালোচনা করতে গিয়ে নজিরবিহীন প্রশাসনিক শিথিলতা লক্ষ্য করা গেছে।প্রত্যেক ব্যবহারকা রীর গমনাগমনের সুনির্দিষ্ট তথ্য লিপিবদ্ধ থাকার আইনি বাধ্যবাধকতা থাকলেও নুরুজ্জামান চৌধুরীর দীর্ঘকালীন অবস্থানের কোনো স্বচ্ছ দালিলিক প্রমাণ সেখানে রাখা হয়নি। বিশেষ করে সরকারের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত দৈনিক ভাড়া পরিশোধের কোনো রসিদ বা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার কোনো রেকর্ডও পাওয়া যায়নি।

চাঞ্চল্যকর তথ্য হলো তিনি প্রতি মাসে তার মূল বেতনের একটি বড় অংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে নিয়মিত উত্তোল ন করছেন। সরকারি আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা যদি সরকারি রেস্ট হাউস বা ডরমিটরিতে অবস্থান করেন তবে তিনি বাড়িভাড়া ভাতা পাওয়ার আইনত অধিকারী নন। বাড়িভাড়া উত্তোলন করার পরও নির্ধারিত কোয়ার্টার ব্যবহার না করে সরকারি রেস্ট হাউস দখল করে থাকা সরাসরি রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের শামিল যা অডিট আপত্তি ও দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতাভুক্ত একটি গুরুতর অপরাধ।

একই সঙ্গে তিনি চাকরির বিধিমালা লঙ্ঘন করে শেরপুরে তার কর্মস্থলে অবস্থান না করে ময়মনসিংহে পরিবার নিয়ে বসবাস করছেন।তবে প্রতি সপ্তাহে রোববার শেরপুরআসে ন এবং বৃহস্পতিবার চলে যান। এই ৫ দিন তিনি শেরপুরে বাড়িভাড়া না করে অবৈধভাবে অফিসের ওই রেস্ট হাউস ব্যবহার করছেন।

এসব অনিয়মের বিষয়ে অভিযুক্ত উপ-পরিচালক নুরুজ্জা মান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সন্তোষজনক বা দাপ্তরিক ব্যাখ্যা প্রদান করতে পারেননি। বরং তিনি পুরো বিষয়টিকে ব্যক্তিগত সুবিধা হিসেবে প্রমাণের চেষ্টা করে প্রকৃত প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি এখানে অতিথি হিসেবে থাকি এবং বিল পে করি।



Our Like Page
Developed by: BD IT HOST