May 2, 2026, 3:49 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার ১৬ মার্চ ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। এসময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্ত সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখাকে সমন্বয় করার জন্য গুরুত্বা রোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিক ভাবে সংরক্ষণ করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় সংসদ-সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পীকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST