April 22, 2026, 10:04 am
শিরোনামঃ
কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের সভাপতি ত্বে সভায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে ২০২৫-২৬ অর্থবছরে অনুদান প্রদানের লক্ষ্যে প্রস্তাবনা পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও যুব সংগঠনসমূহকে অনুদান প্রদান কার্যক্রম, তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি বলেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদান করতে হবে, যাতে এই উদ্যোগের মাধ্যমে যুব সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST