November 21, 2026, 6:00 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- জেলা প্রশাসক

Reporter Name

প্রথম বাংলা : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রম ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।

অভিযানে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থান পরিষ্কার এবং ডেঙ্গুর জীবাণু বাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসাধারণকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST