November 22, 2026, 12:51 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা শহরের চরপাড়া ও তৎসংলগ্ন এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট অংশীজনগণ।

সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে চরপাড়া অন্যতম ব্যস্ত একটি এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। যানবাহন চলাচল সুশৃঙ্খল করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর চলাচল সহজ করতে চরপাড়া ও আশপাশের এলাকার যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে নাগরিকরা স্বস্তিতে চলাচল করতে পারেন।
সভায় উপস্থিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আরো জোরদার করা হবে ও নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতবিনিময় সভায় চরপাড়া ও তৎসংলগ্ন এলাকার যানজট সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।



Our Like Page
Developed by: BD IT HOST