April 11, 2026, 9:42 pm
শিরোনামঃ
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব কাল থেকে ৫ সিটিতে হামের টিকাদান শুরু মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহবান আইজিপির অন্যান্য বাহিনীর ন্যায় র‌্যাব ফোর্সেসও”দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা পতিবাদে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’র প্রতিষ্ঠাতা সভাপতি আয়মান হোসেন অপুর বিবৃতি ৮৩ লাখ টাকার সোনা, ৯ হাজার ডলারসহ ওমরাহ কাফেলার মোয়াল্লেম আটক লক্ষ্মীপুর মিয়ার বেড়ীর হেলাল ও তাঁর বাহিনীর বিরুদ্বে জোর পুর্বক জমি দখলের অভিযোগ করেন মমিন উল্লাহ মেস্তুরী আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি ঢাকায় গ্রেপ্তার ময়মনসিংহে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে ২৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানঃ

Reporter Name

 

মিথ্যা ও যড়যন্ত্র দাবী অভিযুক্ত পিআইওর

ডেস্ক রিপোর্টঃ

যশোরের শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকনুরুজ্জামান লিটনের অনুসারীরা।

তবে সকল অভিযোগ মিথ্যা দাবী করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর জানিয়েছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন”সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানবব ন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরাসহ, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাই জার  নুরুজ্জামানের সঙ্গে যোগসাজশে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দেয়া হয় এবং বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্পের কাজ দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এদিকে সকল অভিযোগ মিথ্যা দাবী করে অভিযুক্ত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু মুঠোফোনে বলেন,

গ্রামীণ অবকাঠামো বা বিভিন্ন সরকারি প্রকল্প কাজের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাকে ফোন দিয়ে বলেন এ কাজ গুলো তার অনু সারী লোকজনকে দিয়ে করাতে তখন আমি জানায় এসব কাজ পাইয়ে দেয়া আমার কাজ না।

তখন নুরুজ্জামান লিটন বলেন তিনি নাকি কায়বা ইউনিয় নের কাজগুলো উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সমার্থক কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহারিয়ার মুকুলকে পাইয়ে দিচ্ছি।আমি কথাটি মিথ্যা দাবী করলে নুরুজ্জামান লিটন আমাকে ১০ দিনের ভিতর দেখে নেওয়ার হুমকি দেন এবং এ উপজেলায় আমি যাহাতে না চাকরি করতে পারি তার ব্যবস্থা করবেন বলে জানান।

তাই হয়তো তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাকে হেওপ্রতিপ্ন করতে তার অনুসারী লোকজন দিয়ে মানববন্ধন করিয়েছে আসলে মুল বিষয় হলো গ্রামীণ অবকাঠামো বা বিভিন্ন সরকারি প্রকল্প স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটি নামে গঠিত একটি কমিটি করা আছে।সেই কমিটির মাধ্যমে কাজগুলো করে ইউপি চেয়ারম্যান বা প্রশাসক।আর আমার কাজ হলো কাজটি বুঝে নেওয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST