November 4, 2026, 10:14 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

Reporter Name

প্রথম বাংলা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে আমাদের করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে। আশা করি, ট্যাক্স অফিসের সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো অনেক কমে যাবে।সোমবার(৬ এপ্রিল) বিকেলে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের অডিট সিলেকশন প্রসেস আমরা অটোমেটেড করেছি। বিশেষ করে ইন্ডিভিজুয়ালটা যেহেতু আগে অনলাইন রিটার্নে আসবে তারপর আমরা সেটাও সিলেকশন মেথডট করব। আমরা চেষ্টা করব আপনারা যেগুলো বলবেন সেই অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার।

 

তিনি বলেন, একইভাবে বন্ড ফ্যাসিলিটিজের জন্য আপনাদের বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি দৌড়াদৌড়ি করতে হতো, সেগুলোকে কমানোর জন্য আমরা সিস্টেম তৈরি করেছি এবং সিস্টেমের ব্যবহারি করছি। অটোমেটেড সিস্টেম বিশেষ করে কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা অটোমেটেড করেছি। আমাদের পোর্টের সঙ্গে ওয়ার্ল্ডের পোর্টের যে অপারেশন সিস্টেম তার সঙ্গে ইন্টিগ্রেট করেছি। কমার্শিয়াল ইনভার্সের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে ইন্টিগ্রেট করেছি। যাতে করে এই কাগজ আগে যেগুলো ফিজিক্যালি ডেলিভারি দেওয়া লাগতো, দৌড়াদৌড়ি করা লাগতো, এগুলো যাতে আমরা অটোমেটিক্যালি থেকে পেয়ে যাই।

 

ফিকি’র নেতৃবৃন্দ জানাায়, আয়কর, ভ্যাট ও কাস্টমসকে একত্রে সংযুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল করব্যবস্থা গড়ে তুললে দক্ষতা বাড়বে, পুনরাবৃত্তি কমবে এবং তথ্যভিত্তিক তদারকি সম্ভব হবে। এসময় তারা আয় কর রিটার্ন অনলাইনের নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে করপোরেট ট্যাক্স রিটার্ন অটোমেশন করার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

আলোচনায় ফিকি সভাপতি রুপালী হক চৌধুরী ছাড়াও সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিকি’র পক্ষে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন করবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST