June 19, 2026, 4:49 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতের নাম- জাহিদ হোসেন (২১)।রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়,গত রবিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মিরপুর বিভাগের উক্ত টিম গোপন সংবা দের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরন ও সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়।

এসময় তার হেফাজত হতে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিলো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ।



Our Like Page
Developed by: BD IT HOST