June 19, 2026, 4:49 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে এ ঘটনায় আরও দুই জন ছিনতাইকারী পালিয়ে গেছে।

জানা যায়, নগরীর বাঘমারা কবরস্থান মসজিদের সামনে থেকে আশিক নামে এক ব্যক্তির পথরোধ করে তিনজন ছিনতাইকারী তারা ধারালো অস্ত্র দা ও চাপাতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ১,১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী আশিক চরপাড়া এলাকায় আসার সময় দেখতে পান, ওই তিনজন ছিনতাইকারী ছিনতাই করা টাকা ভাগাভাগি করছে। তখন তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে জনতা তাদের ধাওয়া করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম অনিক (২৫) বলে জানা গেছে পরে ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে ট্রাফিক পুলিশ বক্সে আটকে রাখা হয় এবং কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীসহ আটক অনিক কে নিজেদের হেফাজতে নেয় এ ঘটনায় পলাতক দুই ছিনতাই কারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST