প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপার পাস শেড (কল্যাণ শেড) এ পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের আয়োজনে জেলায় কর্মরত ৩৯ জন আউটসোর্সিং সদস্যের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব রুমানা ইসলাম উপস্থিত থেকে আউটসোর্সিং সদস্যদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং সকলকে পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
আউটসোর্সিং সদস্যদের প্রত্যেককে ১০ কেজি আটা, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই , ৫০০ গ্রাম গুড়া দুধ এবং ১ লিটার তেল বিতরণ করা হয়।