May 27, 2026, 7:57 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Reporter Name

প্রথম বাংলা : আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির চেতনাকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্ব শান্তি, সম্প্রীতি এবং মানবকল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দরজায় এসেছে ত্যাগের চেতনায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা। এই মহিমান্বিত উৎসব মানুষের মধ্যে আত্মসংযম, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়।

তিনি বলেন, “আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীর জন্যও রইল আন্তরিক শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়; এটি ত্যাগ ও আত্মনিবেদনের এক অনন্য দৃষ্টান্ত বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম (আ.)-এর অবিচল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের শিক্ষা যুগে যুগে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে আসছে।

তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, “আমাদের ত্যাগ ও কুরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করুন।”

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST