আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
বুধবার, জুন ৩, ২০২৬
/
32 Time View
/
Share
ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:
মঙ্গলবার বাদে মাগরিব লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জনাব আসহাব উদ্দিন চৌধুরীর শ্রদ্ধাভাজন আম্মাজান ইন্তেকাল করেছেন ইন্না ইলাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।বুধবার দুপুর ১১ঘটিকার সময় আসহাব উদ্দিন চৌধুরীর বাসভবনের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহাজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জনাব ছলিমউদ্দিন চৌধুরী প্রকাশ (খোকন চৌধুরী) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন , লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব সাতজাতুর রহমান চৌধুরী (সাতজাত) লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ
জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব সালাউদ্দিন চৌধুরী (সোহেল) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব ফজলুল কবির ফজলু ,
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী (টিটু) চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন,পদুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক সাব্বির মেম্বার, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব মোঃ আবু সেলিম সহ জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং জামায়াত ও শিবিরের তৃণমূল নেতাকর্মীরা।
উক্ত জানাজার নামাজে উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য রাখার সময় মারহুমার মাগফিরাত কামনা করে এবং আসহাব উদ্দিন চৌধুরীর শ্রদ্ধাভাজন আম্মাজানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।