শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধ,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চারটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।বুধবার (৩ জুন) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের আড়াবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, “নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়ীয়া ইউনিয়নের মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করা হয়। ১ দশমিক ৪৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়া বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ শামসুদ্দিন স্পিনিং মিলস থেকে কাসিমপুর ইউনিয়ন সীমান্ত পর্যন্ত, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ হয়ে ১ দশমিক ১৬০ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রকল্পের চুক্তিমূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ সড়কের ১ দশমিক ৫০০ কিলোমিটার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করা হয়। এ সড়কের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা।
অপরদিকে ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ-এনবি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
এলজিইডি সূত্রে আরও জানা যায়, চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার এবং এসব প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনগণের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব