June 6, 2026, 7:03 am
শিরোনামঃ
বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কবিতা: স্বাধীন দেশে কি পেলাম কবি: মোঃ সাজেদুল ইসলাম যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ, ৫ জুন: ময়মনসিংহ শহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চায়না মোড় এলাকার মালাকান্দা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুইজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্য ওসি মো. শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো মাদক কার্যক্রমের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহে মাদকবিরোধী এ অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST