July 22, 2026, 12:35 pm
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন

Reporter Name

প্রথম বাংলা : নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজার জামে মসজিদে, ৫ মে শুক্রবার নেত্রকোনা মডেল থানা এর অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন।

এসময় তিনি রাজুর বাজার এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং এই ঐক্য ধরে রাখার জন্য অনুরোধ জানান।

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানান। ​নামাজের সময় ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তা এবং পকেটমা”র বা অজ্ঞান পার্টির হাত থেকে সতর্ক থাকা, সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে ছড়ানো যেকোনো গুজবে কান না দেওয়া, কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে না তুলে সরাসরি থানায় যোগাযোগ করার আহ্বান জানান”রাজুর বাজার এলাকার মূল রাস্তা ও মসজিদের চারপাশের রাস্তা যেন যানজটমুক্ত থাকে, সেজন্য যত্রতত্র গাড়ি বা মোটরসাইকেল পার্কিং না করা।

এলাকার তরুণ বা অপ্রাপ্তবয়স্করা যেন বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালায়—এ বিষয়ে অভিভাবকদের সতর্ক ভূমিকা পালন করা। এলাকার যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা যেকোনো বিপদে বা তথ্যের জন্য ৯৯৯ (National Emergency Service) অথবা নেত্রকোনা সদর থানার ডিউটি অফিসারের নম্বরে সরাসরি কল করার অনুরোধ করেন

এবং এ সময় বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুসল্লিদের সাথে আলোচনা করেন এবং যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST