প্রথম বাংলা : চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ আসামিকে পৃথক ২টি অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানি।
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র-মাদক উদ্ধার ও আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযান-১: মাদক মামলার আসামি গ্রেপ্তার*২৭ জুন ২০২ ৬ বিকাল ৫:০টায় সদর কোম্পানি, র্যাব-১৪ এর আভিযা নিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় কোতোয়ালী থানার মামলা নং-৫৮, তারিখ-২ এপ্রিল ২০২৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম (৪২), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়।
*অভিযান-২: চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার*
একই দিন সন্ধ্যা ৭:১০টায় একই কোম্পানির আরেকটি দল নেত্রকোনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর মামলা নং-৭৮২(১)২৪, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ এর ১ বছরের সাজাপ্রাপ্ত এবং সিআর মামলা নং-৯০৪(১)২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ এর পরোয়ানাভুক্ত আসামি তপন কুমার দাস (৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তপন কুমার দাসের পিতার নাম মৃত সতেন্দ্র চন্দ্র দাস। তার ঠিকানা সাং-দত্তপাড়া কালীবাড়ী রোড, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ।
হস্তান্তর ও র্যাবের অবস্থান*
গ্রেপ্তারকৃত ২ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার জানান, মাদক, চেক জালিয়াতিসহ অন্যান্য অপরাধ নির্মূলে র্যাব-১৪ এর এই ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।