November 22, 2026, 12:37 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন;

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ দরগারচর গ্রামের শমসের আলী প্রামানিকের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি গতকাল বুধবার মাঝরাতে বগুড়া জিয়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দরগারচর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্ব এ বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

এ সময় মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় পরে হযরত শাহ হাবিবুল্লাহ শহীদ ইয়ামেনী (রহঃ)- এঁর মাজার শরীফ (বাদলবাড়ী) সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী সহকর্মী বৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তার রুহের মাগফিরাত কামনা করেন ।



Our Like Page
Developed by: BD IT HOST