June 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৩৮ নং মধ্যম হালিশহর কলতান সংঘের সাধারন সভা অনুষ্ঠিত…..

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর ৩৮নং মধ্যম হালিশহর ওয়ার্ডস্থ কলতান সংঘে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্টান।

সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দীন এর স্বাগত বক্তব্যের পরপরই সংগঠনের গঠনতন্ত্রের যুগোপযোগী প্রস্তাবনা সদস্যদের মাঝে উপস্থাপন করেন সংঘের সা:সম্পাদক মোঃ কামাল উদ্দীন।

সংঘের সমাজকল্যান ও আপ্যায়ন সম্পাদক মোঃ হোসেন ও সাহিত্য ও প্রচার সম্পাদক মোঃ আবুল কালামের উপস্থাপনায় শুরু হয় সদস্যদের মতামতের পালা। সংঘের বিভিন্ন দিক নিয়ে শুরু হয় সতঃস্ফুর্তভাবে বিস্তর আলোচনা। এসময় সদস্যদের পক্ষে বক্রব্য রাখেন সংঘের সম্মানিত সদস্য মোঃ আবু শুক্কুর, আজিজ উল্যাহ,মোঃ আলমগীর, সাহাব উদ্দীন ও মোঃ আলী।

সংঘের বিভিন্নদিক নিয়ে জবাবদিহিতামুলক বক্তব্য রাখেন সংঘের কার্য্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মোঃ মহসিন ও সহ অর্থ সম্পাদক মোঃ আবুল নাছের। দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সংঘের উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ সরওয়ার আলম ও সম্মানিত উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন।

গঠনমূলক আলোচনা সমালোচনার পর সংঘের সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দীন সম্মানিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান সাপেক্ষে সংঘের গঠনতন্ত্রের যুগোপযোগী প্রস্তাবনা উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে হাত তুলে অনুমোদন নেন।

সংঘের সহ সভাপতি ও সভার সম্মানিত সভাপতি হাজী মোঃ শাহীন তাঁর সমাপনী বক্তব্যে সংঘের ভবিষ্যত কিছু চমতকার পরিকল্পনা সদস্যের মাঝে তুলে ধরেন এবং তা অতিসত্বর বাস্তবায়নের অংগিকার করেন।তিনি সবার আন্তরিক সহযোগীতা কামনা করে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার ইতি ঘোষনা করেন।

সবশেষে সংঘের প্রয়াত সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ১ নং সাইট নতুন জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা বেলাল উদ্দীন নোমানী।

উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সম
সদস্য মোঃ আবদুল কাদের, মোঃ আবুল কাশেম, মোঃ আবু তাহের। কার্য্যনির্বাহী পরিষদের সহ সাধারন সম্পাদক মোঃ আরিফ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবুল কায়সার,

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবীব উল্যাহ,দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মিজবাহ উদ্দীন,কার্য্যকরী সদস্য মোঃ আলম, মোঃ রেজাউল হক রাজু, মোঃ জালাল উদ্দীন প্রমুখ।

কার্য্যনির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় সকল সদস্যদের নৈশভোজে অংশগ্রহণের মধ্যদিয়ে সকল আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।



Our Like Page
Developed by: BD IT HOST