June 19, 2026, 8:42 am
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলা পুলিশ কতৃক সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা,
সুনিয়র রিপোর্টার।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সদর থানাধীন যতিনের হাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গীবাদ, মাদক,বাল্যবিবাহ,
নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ রুহুল আমীন,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা উপরোক্ত বিষয় সমূহের উপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় যতিনেরহাট এলাকার সুধি সমাজ সহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত উঠান বৈঠক যতিনের হাট এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিকেরা একে অপরের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড রুখে দেওয়ার এবং জেলা পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি সহ যে কোন অপরাধ দমনে সর্বদা সন্মানিত নাগরিকদের পাশে থাকবে কুড়িগ্রাম জেলা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST