জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
Reporter Name
Update Time :
Saturday, August 22, 2026
/
41 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২২ আগস্ট ২০২৬ (শনিবার): আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর একটি চৌকস দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তিন বাহিনী প্রধান এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।