November 4, 2026, 9:11 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৫০) ওরফে লিটু কে বিপুল পরিমাণ পেথেদিন ইঞ্জেকশন গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক কারবারি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন, অভিযানে বিপুল পরিমাণ পেথেদিন ইনজেকশন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃ আসামি কে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চলমান অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST