ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর
Reporter Name
Update Time :
Tuesday, September 29, 2026
/
26 Time View
/
Share
নাম তার ‘পিচ্চি রাজা’, কিন্তু চেহারা দেখলে মনে হবে আস্ত একটা নিষ্পাপ ভদ্রলোক জাস্ট ভাবেন, এই ভদ্র লোকটার নাম হওয়া উচিত ছিলো ‘লাড্ডু রাজা’, অথচ সে কিনা নাম নিয়ে ঘুরছে পিচ্চি রাজা!
মো টিপু-স্টাফ রিপোর্টার ঢাকা:
যাই হোক, নামের মহিমা যাই হোক না কেন, এই পিচ্চি রাজার কীর্তি শুনলে আপনার চোখ কপালে উঠবে। ২৫টা মামলার আসামি, মোহাম্মদপুরের এই শীর্ষ মা*ক সম্রাট গতকাল রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজন ভ্যান থেকে যেভাবে গড়াতে গড়াতে হাওয়া হয়ে গেল, মানে পুরোই ফিলমি স্টাইল!
ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর কারাগারের দিকে।
রাত তখন সাড়ে ৮টা। গাড়ি যখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল বা নাওজোর এলাকায়, তখন ভ্যানের ভেতর থেকে শুরু হলো চিৎকার! পিচ্চি রাজার নাকি প্রচণ্ড টয়লেট চেপেছে, আর এক সেকেন্ডও ধরে রাখা সম্ভব না
বন্দির এমন মানবিক আবেদন দেখে পুলিশ ভাইদের মনটাও নরম হলো। তারা দয়াকরে গাড়ি থামালেন। রাজাকে মহাসড়কের পাশের একটা শৌচাগারে নিয়ে যাওয়া হলো।
বাথরুমে ঢুকেই এই পিচ্চি রাজা দেখালো আসল ভেলকি। গোল আলু যেমন হাত থেকে ফসকে গড়িয়ে চলে যায়, পুলিশ ভাইদের কড়া নজরদারির ফাঁক গলে সে-ও ঠিক ওভাবেই টয়লেটের চিপা দিয়ে এমন এক দৌড় দিল যে আর হদিস নেই…🤦♀️
বাকি ২৯ জন কয়েদি অবশ্য ভদ্রছেলের মতো ভ্যানেই বসে ছিল, কিন্তু ‘পিচ্চি রাজা’ বলে কথা—সে কি আর এত সহজে জেলে ফেরে…!
দয়া দেখাতে গিয়ে পুলিশ ভাইদের চাকরিটাই এখন নড়বড়ে! পিচ্চি রাজার এই “উধাও” মিশন সফল হওয়ায় দায়িত্ব অবহেলার দায়ে গাড়ির চালকসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাথে ৩ সদস্যের একটা তদন্ত কমিটিও বসানো হয়েছে।
চেহারা গোলগাল লাড্ডুর মতো হলে কী হবে, কামে সে বিষাক্ত! মোহাম্মদপুরের এই মা**ক সম্রাটের নামে ২০ থেকে ২৫টি মামলা ঝুলে আছে। গত মে মাসে নেপাল থেকে আয়েশ করে ঘুরে আসার পর বিমানবন্দরে ধরা খেয়েছিল। এবার কাশিমপুর জেল থেকে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথেই এই কাণ্ড ঘটালো।
আপাতত পুলিশ পুরো গাজীপুর আর মোহাম্মদপুর চষে বেড়াচ্ছে এই পিচ্চি রাজাকে আবার খাঁচায় ভরার জন্য। দেখা যাক, এই গোল আলু আবার কবে পুলিশের কড়াইয়ে ভাজা হয়!