June 3, 2026, 11:38 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছেলে কে বাঁচাতে দেশবাসী কাছে সাহায্য চাইলেন কৃষক বাবা

Reporter Name

মোঃ আরিফ হোসেন নিজস্ব প্রতিনিধি লক্ষীপুর

নিম্নবিত্ত পরিবারের ছেলে খোকন, কিছুদিন আগে চাকরির জন্য বিদেশ গিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ লাগতে শুরু করে। বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করে জানা যায় তার দুটো কিডনি কষ্ট হয়ে গেছে এমন অবস্থায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে এসে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তার কোনো উন্নতি হয় নি। তাকে প্রতিদিন অনেক টাকার ঔষধ খরচ চালাতে হয়। কিন্তু তার পক্ষে এখন এই খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানায় খোকন হোসেন ৭ নং বশিকপুর ইউনিয়নের বালাশপুর গ্রামের নোয়াবাড়ীর আবু তাহেরের ছেলে। ৫ বোনের মধ্যে ১ ভাই খোকন। তাই পরিবারের সকল দায়িত্ব তার উপর ছিলো। খোকন হোসেন ১০ বছর আগে বিয়ে করেন। তার দুটি মেয়ে রয়েছে। তার বাবা সামান্য একজন কৃষক। তার পক্ষে এখন খোকনের চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।

স্বরজমিনে গিয়ে দেখা যায়, খোকনের পারিবারিক অবস্থা ভালো না। খোকন বিদেশ থেকে যা আয় করে পাঠাতো তা দিয়ে তাদের পরিবার চলতো।

কিন্তু খোকন হোসেন অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তার পরিবারের খরচ চালাতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। একদিকে খোকনের চিকিৎসা খরচ অন্য দিকে তার পারিবারিক খরচ চালাতে তার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না।

তার বাবা আবু তাহের বলেন, খোকন হলো আমার একমাত্র ছেলে কিছু দিন হয়েছে অনেক কষ্ট করে তাকে বিদেশে পাঠিয়েছি। কিন্তু গত ঈদুল আজহার পরে তার অসুখ দেখা দেয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার দুটি কিডনি কষ্ট হয়ে গেছে বলে জানায়।

তখন তাকে বাড়ীতে নিয়ে এসে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পরেও তার কোনো উন্নতি দেখতে পারছি না। তার চিকিৎসা চালাতে আমার পক্ষে অসম্ভব হশে পড়েছে। তাই দেশবাসীর কাছে তার জন্য কিছু সাহায্যের আবেদন করছি। আপনারা আমার ছেলেকে সুস্থ করার জন্য যে যা পারেন সাহায্য করুন।

সাহায্য পাঠানোর জন্য সরাসরি রুগির নাম্বার বিকাশ নাম্বার ০১৭০৪৭৮৬৪৯১



Our Like Page
Developed by: BD IT HOST