June 3, 2026, 11:35 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপি নেতা মাহাফুজার রহমান শুকুমিল্লাহ-র মৃত্যুতে দিশেহারা পরিবার – মহাসচিবের শোক প্রকাশ

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি ও কে,এন,বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান শুকুমিল্লাহ ১৯ সেপ্টেম্বর রাত ২.৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)।

মাহাফুজার রহমান শুকুমিল্লাহ-র ছেলে দশম শ্রেণির ছাত্র মিনাজ আরেফিন সফল ও দুই নিষ্পাপ কণ্যা পিতা হারিয়ে এখন দিশেহারা, নিরুপায়।পরিবারটির একমাত্র অভিভাবক ছিলেন তিনি।

শুকুমিল্লাহ-র ছোট্ট তিন মাস বয়সের মেয়েটি এখনো বুঝতে পারেনি তার পিতা আর নেই। তবে ছয় বছরের মেয়ে মালিহা পিতৃ বিয়োগের শোকে কথা বলা বন্ধ করে দিয়েছে। শত চেষ্টা করেও তাকে কথা বলাতে পারছে না তার স্বজনরা। বাড়ী ভর্তী লোক, উঠোনে বিলাপ করছে আত্মীয়স্বজনরা।

তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম মাহাফুজার রহমান শুকুমিল্লাহ গঙ্গাচড়া উপজেলা ও নোহালী ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ এবং সময়োপযোগী ভূমিকা রেখেছেন।

গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যেকটি ন্যায়সঙ্গত সংগ্রামে তার সাহসী অবদান গঙ্গাচড়া উপজেলার অধিবাসীরা চিরদিন স্মরণ রাখবে।

বিএনপি মহাসচিব মরহুম মাহাফুজার রহমান শুকুমিল্লাহ-র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST