June 3, 2026, 11:38 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন। খবর বাপসনিউজ।

বুধবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কের কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের অন্যায় কাজ করেনি বলে জানিয়েছেন।এর আগেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

তিনি আরও জানান, এটা শুধু কোনো একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, এই প্রতারণা ও ভুল উপস্থাপন, কাজগুলি প্রায় একই প্রকৃতির। প্রতি বছর বাৎসরিক হিসাবের ক্ষেত্রেই এই কাজগুলো করা হতো এবং তা ট্রাম্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতিতেই হয়ে থাকতো। এর সঙ্গে ট্রাম্প নিজেও যুক্ত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের বিবাদী করা হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সিইও অ্যালেন উইসেলবার্গ ও সাবেক কর্মকর্তা জেফ ম্যাককোনির নামঅ উল্লেখ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST