November 8, 2026, 1:33 pm
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহজাদপুর ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বিআরডিবির চেয়ারম্যান আব্দুল আল মাহমুদ, সমবায় অফিসার রবিউল রানা, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, সুধীজন আরো অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সাধারণ জনগণকে সমবায়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জনে উৎসাহিত করা।

অর্থনৈতিক সমতা ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে একত্রিত করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী করা। দারিদ্র্য বিমোচন: গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করে দেশের সামগ্রিক দারিদ্র্য দূরীকরণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



Our Like Page
Developed by: BD IT HOST