Shariful Alam ভাইয়ের ওয়াল থেকে
রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে ফেলে
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তাঁর আইনজীবীরা বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথাও সামনে এসেছে।
রাজনৈতিক ঘটনাটিকে শুধু পাসপোর্টের আবেদন হিসেবে দেখলে বড় ছবিটা বোঝা যাবে না। এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। সেটি হলো, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা কীভাবে নিজের অবস্থান নির্ধারণ করছেন এবং প্রতিপক্ষের তৈরি করা রাজনৈতিক সমীকরণকে কীভাবে নতুন করে সাজানোর চেষ্টা করছেন।
You guys are simply being outplayed by Sheikh Hasina!
শেখ হাসিনা কী জিনিস, তাঁর Political Acumen কতটা শার্প, Strategic Foresight কতটা প্রখর এবং Power Dynamics বোঝার সক্ষমতা কতটা গভীর, সেটা বুঝতে হলে ওয়ান-ইলেভেনের ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে।
২০০৭ সালের সেই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টা মনে আছে? যে রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জড়িয়ে আছে ভাইয়ার মেরুদণ্ডে মিশে থাকা (অ)মধুর স্মৃতি! যাদের চাপের মুখে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর শর্তে লন্ডনে পাড়ি জমাতে হয়েছিল, সেই ক্ষমতাকাঠামোর রক্তচক্ষু উপেক্ষা করেই শেখ হাসিনা দেশে ফিরেছিলেন।
তিনি জানতেন, পরিস্থিতি তাঁর অনুকূলে নয়। জানতেন, ক্ষমতাকাঠামোর একটি শক্তিশালী অংশ তাঁকে রাজনীতির বাইরে রাখতে চায়। তারপরও দেশে ফিরেছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেছেন, কারাবরণ করেছেন, সংগঠনকে আবার নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন। শেষ পর্যন্ত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল।
এখানে শেখ হাসিনার রাজনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়। প্রতিকূল পরিস্থিতিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা এবং সেই পরিস্থিতির মধ্যেই নিজের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা।
এটাই Political Resilience। এটাই Strategic Foresight।
রাজনীতিতে শুধু প্রতিপক্ষ কী করছে, সেটি বুঝলেই হয় না। প্রতিপক্ষ কেন করছে, এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং সেই পদক্ষেপের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সেটিও বুঝতে হয়।
শেখ হাসিনার রাজনৈতিক শক্তির একটি বড় জায়গা এখানেই। তিনি কেবল তাৎক্ষণিক পরিস্থিতির প্রতিক্রিয়া দেখান না; বরং পরিস্থিতির সম্ভাব্য পরিণতি, প্রতিপক্ষের পরবর্তী চাল এবং ক্ষমতার বৃহত্তর সমীকরণ বিবেচনায় নিয়ে নিজের অবস্থান নির্ধারণ করেন।
আজকের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনটিকেও সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা প্রয়োজন।
একদিকে বাংলাদেশের সরকার তাঁর প্রত্যর্পণ দাবি করছে অন্যদিকে শেখ হাসিনার আইনজীবীরা তাঁর বাংলাদেশি না গরিকত্ব এবং নাগরিক হিসেবে পরিচয়পত্র পাওয়ার অধিকারের প্রশ্ন সামনে এনেছেন। অর্থাৎ আলোচনার পরিসরে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিষয়টি এখন শুধু প্রত্যর্পণের কূটনৈতিক প্রশ্নে সীমাবদ্ধ নেই; নাগরিকত্ব, পরিচয়পত্র, আইনি অধিকার এবং দেশে ফেরার প্রশ্নও সামনে এসেছে।
এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করার যথেষ্ট অবকাশ রয়েছে। তবে এটিই তাঁর চূড়ান্ত রাজনৈতিক পরিকল্পনা, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
শেখ হাসিনার গেম রিডিংয়ের সঙ্গে দাবার কিংবদন্তি ববি ফিশারের তুলনা আমি অকারণে করি না। দাবায় যেমন শুধু বর্তমান চাল নয়, কয়েক চাল পর বোর্ডের অবস্থান কী দাঁড়াবে, সেটিই একজন দক্ষ খেলোয়াড়ের আসল বিবেচনা; রাজনীতিতেও বিষয়টি অনেকটা তেমন।
যে খেলোয়াড় প্রতিপক্ষের প্রতিটি চালের জবাব তাৎক্ষণিক ভাবে দিতে ব্যস্ত থাকে, সে সব সময় খেলার নিয়ন্ত্রণ নিতে পারে না। কখনো কখনো একটি সঠিক চালের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বড় কৌশল। আর প্রতিপক্ষ যখন নিজের জয়ের হিসাব মেলাতে ব্যস্ত, তখনই বোর্ডের অন্য প্রান্তে খেলার গতিপথ বদলে যেতে পারে।
শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের ক্ষমতা পরিচালনার অভিজ্ঞতা, ইনস্টিটিউশনাল মেমোরি এবং Survival Instinct-কে আন্ডারএস্টিমেট করা নিছক রাজনৈতিক অপরিপক্বতা।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক অভিজ্ঞতা মানেই ভুলের ঊর্ধ্বে থাকা নয়। দীর্ঘ রাজনৈতিক জীবন মানেই প্রতিটি কৌশল সফল হবে, এমন নিশ্চয়তাও নেই।
কিন্তু একজন অভিজ্ঞ রাজনৈতিক খেলোয়াড়কে মূল্যায়ন করতে হলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেওয়ার বাইরে গিয়ে তাঁর সক্ষমতা, অভিজ্ঞতা এবং কৌশলগত চিন্তাকেও বিবেচনায় নিতে হয়।
সমস্যা হচ্ছে, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ রাজনীতিকে এখনো ফেসবুকের পোস্ট, মিছিলের উচ্চ শব্দ, বক্তৃতার উত্তেজনা আর প্রতিদিনের প্রচারণার হিসাব দিয়ে বিচার করে। তারা মনে করে, কাউকে নিয়ে বেশি কথা বললেই তাকে রাজনৈতিকভাবে পরাস্ত করা যায়। কাউকে নিষিদ্ধ করলেই তার রাজনৈতিক অস্তিত্ব মুছে যায়। কাউকে প্রতিনিয়ত অপরাধী আখ্যা দিলেই জনমনে তার অতীত, পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব বিলীন হয়ে যায়।
রাজনীতি এত সরল অঙ্ক নয়।
একটি দলকে প্রশাসনিক ভাবে নিষিদ্ধ করা যায়, তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া যায়, তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা যায়। কিন্তু কয়েক দশকে গড়ে ওঠা রাজনৈতিক পরিচয়, সামাজিক সম্পর্ক, সাংগঠনিক স্মৃতি এবং মানুষের মনস্তত্ত্বকে একটি সরকারি আদেশে মুছে ফেলা যায় না। এগুলো রাজনৈতিক বাস্তবতা, যার মোকাবিলা করতে হয় রাজনৈতিক ভাবেই।
আর তোরা ব্যাটা দুই দিনের প্লেয়ার, শেখ হাসিনার সঙ্গে
রাজনৈতিক দাবা খেলতে আইছিস?
Don’t confuse political noise with political power.
রাজনীতিতে উচ্চকণ্ঠ হওয়া আর খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা এক জিনিস নয়। প্রতিপক্ষকে নিয়ে প্রতিদিন চিৎকার করা আর প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ বুঝতে পারাও এক বিষয় নয়।
মনে রেখো, দাবার বোর্ডে সবচেয়ে বেশি শব্দ যে ঘুঁটি করে, সে কিন্তু সবচেয়ে শক্তিশালী ঘুঁটি নয়।
রাজনীতিতে শেষ কথা বলে স্লোগানের উচ্চতা নয়, বলে কৌশল, সক্ষমতা এবং সময়ের সঠিক ব্যবহার।