প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দিন এর অবসর উপলক্ষে ০৯ নভেম্বর ২০২৬ খ্রিঃ (সোমবার) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বর আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণ করেন।
বিদায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া চান।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিদায়ী কর্মকর্তার অবসর পরবর্তী সুন্দর পারিবারিক জীবন ও সুস্থতা কামনা করেন। পরবর্তীতে বিদায়ী অতিথিকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমরা ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মেধাবী ও চৌকস ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দিন এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তার অবসর কালীণ সুন্দর পারিবারিক জীবন ও সুস্থতা কামনা করেছেন।