November 12, 2026, 8:49 pm
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন, আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা সাংবাদিকদের হুমকি – ময়মনসিংহে ভূমি কর্মকর্তার নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত..
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

Reporter Name

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’

প্রেস বিজ্ঞপ্তি:আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘SILICON RIVER NEXT 2026’ অনুষ্ঠিত: প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

​ঢাকা, বুধবার,১১ নভেম্বর ২০২৬:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, দেশের উদীয়মান তরুণ উদ্ভাবক ও গবেষকদের হাত ধরেই বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভবিষ্যতের নবদিগন্ত উন্মোচিত হবে।

আজ ঢাকায় তেজগাঁও-এ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) অধ্যাপক ড. এম.এইচ. খান অডিটোরিয়ামে ‘SILICON RIVER NEXT 2026’ শীর্ষক বিশেষ সম্মাননা ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এইউএসটি ইইই সোসাইটি (AUST EEE Society)-র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন তরুণদের আন্তর্জাতিকমানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী দিনের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ দেখাতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে বলে বিজ্ঞান সচিব তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BSIA)-র সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড (Neural Semiconductor Ltd.)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। এতে মূল বক্তা (Plenary Speaker) হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই (ECE) বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।

​দিনব্যাপী এ অনুষ্ঠানে ‘CREST Fellows 2026’-এর বিদায়ী সংবর্ধনা, ‘CREST Fellows 2027’-এর নবীন বরণ, ‘CES 2027’ ফাইনাল প্রতিযোগীদের সম্মাননা প্রদান, ‘YCRC’-এর অফিসিয়াল ঘোষণা এবং ‘Silicon River Student Branch’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST