November 15, 2026, 1:37 pm
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত “শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা, ডিএফপির নির্দেশনা উপেক্ষা করে পছন্দের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে আলোকিত নারী* কবি: তাসনিয়া মারুফ সুমি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা,

Reporter Name

এম এম আলম সাগর – নিজস্ব প্রতিবেদক:

 

ফেনী সদর উপজেলার ১০ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন ফেনী সদর উপজেলা যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দিন মীর। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান নির্বাচনী মাঠে।

 

রাজনীতির দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন গিয়াস উদ্দিন মীর। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। দলীয় সভা-সমাবেশ, সাংগঠনিক কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর অংশগ্রহণের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত।

 

তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিতে চান তিনি। স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রচেষ্টার কারণে ছনুয়া ইউনিয়নের বিভিন্ন মহলে তাঁর পরিচিতি রয়েছে।

 

চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রসঙ্গে মাস্টার গিয়াস উদ্দিন মীর বলেন, “ছনুয়া ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। দলীয় সুযোগ এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ছনুয়া ইউনিয়নের মানুষের কল্যাণ, এলাকার সার্বিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি এমন একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান, যেখানে সাধারণ মানুষ সম্মান, সহযোগিতা ও প্রাপ্য সেবা পাবেন।

 

ছনুয়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে গিয়াস উদ্দিন মীর জানান, মানুষের আস্থা অর্জনই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।



Our Like Page
Developed by: BD IT HOST