প্রথম বাংলা : ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মনিরুল হক ওরফে মনিরকে (৫২) গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) গভীর রাতে ত্রিশালের বালিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ৯ নম্বর বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং বিয়ারা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মনিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।