November 17, 2026, 4:32 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “ সাংবাদিকদের মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জনসাধারণের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST